বসন্তের ছোঁয়া লেগেছে আমগাছে। মুকুলে ভরে উঠেছে চারদিক। কচি পাতার ফাঁকে সোনালি মুকুলের সমারোহে বদলে যাচ্ছে প্রকৃতির রং। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলে মুকুলের ম-ম গন্ধ জানান দিচ্ছে আসন্ন আম মৌসুমের। রাজশাহী নগরীর বুলনপুর এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ