হোম > ছবি

দিনের ছবি (১৯ অক্টোবর, ২০২৫)

পোর্টিয়াগাছে ফুল, যা থেস্পেসিয়া পপুলনিয়া নামেও পরিচিত। এই গাছ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এবং উপকূলীয় বনাঞ্চলে পাওয়া যায়। এটি ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাতাগুলো হৃদয় আকৃতির এবং চামড়ার মতো। ফুলগুলো প্রথম খোলার সময় হলুদ বর্ণের হয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেগুনি-লাল হয়ে যায়। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশ নগর স্টেশন থেকে তোলা। ছবি: মিলন শেখ