হোম > খেলা > ফুটবল

অবশেষে শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত

অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে তাঁর। তবে তাঁর অধীনে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।

কাবরেরার সঙ্গে নতুন করে চুক্তি আর করছে না বাফুফে। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মে থেকে নতুন প্রধান কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে বাফুফে। সেখানে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ আছে কাবরেরারও। বাফুফে ভবনে আজ সাংবাদিকদের বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আজ থেকেই আমরা কোচ দেখা শুরু করে দিয়েছি।’

​সিঙ্গাপুর সফর শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফিরলেও গত শুক্রবার নিজ দেশ স্পেনে ফিরে গেছেন হাভিয়ের কাবরেরা। ৩০ এপ্রিল তার চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকছেন।

২০২২ সালে বাংলাদেশের কোচ হন কাবরেরা৷ এরপর একে একে কেটে গেছে চারটি বছর। ২০২৩ সালে বাংলাদেশকে সাফের সেমিফাইনালে তুলে অনেক আশা জোগান তিনি। কিন্তু এরপর থেকেই শুরু হয় তাঁর অধপতন। হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা আসার তাঁর বিদায়ের ডাক দিতে থাকেন সমর্থকেরা। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও তাঁকে নিয়ে ক্ষোভ কমেনি।

কাবরেরার অধীনে ৩৯ ম্যাচে ১০ জয় পেয়েছে বাংলাদেশ। সমান ১০ ম্যাচে ড্র করলেও হেরেছে ১৯ ম্যাচে।

বিপর্যস্ত ইতালির পাশে দাঁড়াতে কি সৌদি ছাড়বেন ইতালিয়ান কিংবদন্তি

‘ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত’

লাল কার্ড দেখানোর পরও কেন তা বাতিল, কী বলছেন দুই কোচ

ইয়ামালের হতাশার কারণ জানালেন বার্সা কোচ

৩৪ বছর বয়সেই কেন থেমে গেল ব্রাজিলের তারকা ফুটবলারের ক্যারিয়ার

সুলিভান ব্রাদার্সের চোখে বাংলাদেশের ফুটবল সমর্থকেরা বিশ্বসেরা

আমরা অন্য দলের দিকে তাকাই না—রিয়ালকে ইঙ্গিত করে বার্সা কোচ

নতুন স্টেডিয়ামে গোল করেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

‘এই ছেলেরাই বাংলাদেশকে ২০৩৪ বিশ্বকাপে নিয়ে যাবে’

ছাদখোলা বাসে হাতিরঝিলে নেওয়া হচ্ছে সাফজয়ী যুবাদের