বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় খালাস চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
আজ বুধবার আপিলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।
তিনি বলেন, মামলায় ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়। ওই সাজা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সম্প্রতি ওই সাজা বাড়িয়ে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন। এখন দুটি আপিল একসঙ্গে শুনানি হবে আপিল বিভাগে।