হোম > জাতীয়

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জুলাই গণ-আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

জুলাই গণ-আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।