হোম > জাতীয়

ওমিক্রনের বিস্তার ঠেকাতে ১৫ দফা নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বিস্তার রোধে ১৫ দফা নির্দেশনা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো জানানো হয়।

এর আগে গতকাল সোমবার সচিবালয়ে এ নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বেশ কিছু সুপারিশ উঠে আছে। এখন ১৫ দফা নির্দেশনা দেওয়া হলো-

১. ওমিক্রন আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীদের বন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

২. সব ধরনের (সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয় ও অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

৩. প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৪. রেস্তোরাঁতে ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম লোক বসে খেতে পারবে।

৫. সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/ থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বউভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণক্ষমতার অর্ধেক বা তার কমসংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

৬. মসজিদসহ সব উপাসনালয়ে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৭. গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৮. আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৯. সকল শিক্ষাপ্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

১০. সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা, সেবাপ্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

১১. যারা এখনো কোভিড-১৯-এর টিকা গ্রহণ করেননি টিকাকেন্দ্র গিয়ে তাঁদের কোভিড-১৯-এর প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে হবে।

১২. করোনার উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

১৩. কোভিড-১৯-এর লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তাঁর নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।

১৪. অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

১৫. টিকা নেওয়া থাকলেও বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

নির্দেশনা বাস্তবায়নের কৌশল হিসেবে পরামর্শ আকারে বলা হয়েছে, কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ হ্রাস করার জন্য কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

এসব নির্দেশনা দেশব্যাপী কঠোরভাবে পালনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ সবার প্রতি আহ্বান জানিয়েছে।

১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে মন্ত্রী রবিউল

জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনগুলো নগর সরকারে রূপান্তরের চিন্তাভাবনা চলছে: মির্জা ফখরুল

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি উদ্বোধন: শিশুদের উদ্যোগের প্রশংসা করলেন, নানা আবদার রাখলেন প্রধানমন্ত্রী

পাচার ও চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রুখতে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা