হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে সংকট: এক মাসে ঢাকা থেকে বাতিল ৭৭৫ আন্তর্জাতিক ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির সংকটের কারণে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক মাসে ৭৭৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন এবং বিমান চলাচলের সূচিতে নজিরবিহীন বিপর্যয় তৈরি হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ বা সীমিত রেখেছে। ফলে এসব দেশের গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিন থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। শুরুতে প্রতিদিন ৩০-৪০টি ফ্লাইট বাতিল হলেও ধীরে ধীরে তা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ বুধবার (২৫ মার্চ) পর্যন্ত প্রতিদিন গড়ে ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে ২৬ মার্চ রাত ১২টার পর থেকে আরও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের দুটি ও জাজিরা এয়ারওয়েজের চারটি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সূচিতে অনিশ্চয়তা থেকেই যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এয়ারলাইনসগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

১০৭ পুলিশ পদক প্রদান স্থগিত, যাচাই–বাছাই চলমান

রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ

মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি: আইনমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ, সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রশ্নফাঁসের অভিযোগ, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা

আমরা মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ: শিক্ষামন্ত্রী ‎

ব্যবসা-রাজনীতির যোগসাজশে সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা: ইফতেখারুজ্জামান

দ. এশিয়ায় গণমাধ্যমের সংকট অভিন্ন, প্রয়োজন আত্মসমালোচনা: ডন সম্পাদক জাফর আব্বাস