হোম > জাতীয়

বিচারকের ছেলে হত্যা: আদালতে কালো ব্যাজ পরে প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা ও স্ত্রীকে আহত করার প্রতিবাদে সারা দেশের অধস্তন আদালতের বিচারকেরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। আজ রোববার (১৬ নভেম্বর) কালো ব্যাজ ধারণ করে তাঁরা বিচারকাজ পরিচালনা করেন।

বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার করে বিজেএসএ।

ঢাকার বিভিন্ন আদালতে সরেজমিন ঘুরেও দেখা গেছে, বিচারকেরা কালো ব্যাজ ধারণ করে মামলা পরিচালনা করছেন। দেশের বিভিন্ন আদালতেও বিচারকেরা কালো ব্যাজ ধারণ করে মামলা পরিচালনা করেছেন বলে জানা গেছে।

বিজিএসএর সভাপতি আমিরুল ইসলাম জানান, সারা দেশের বিচারকেরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন।

১৩ নভেম্বর রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার পরদিন দেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবিতে সারা দেশের বিচারকেরা রোববার থেকে একযোগে কলমবিরতি পালন করবে বলে ঘোষণা দেয় বিজেএসএ। ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিচারকদের দ্বিতীয় দাবি হলো, রাজশাহীর ঘটনায় গ্রেপ্তার করা আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে অপসারণ ও নিরাপত্তার দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে বিচারকেরা কলমবিরতি কর্মসূচি গতকাল শনিবার প্রত্যাহার করে কালো ব্যাজ ধারণ কর্মসূচি দেন।

উল্লেখ্য, রাজশাহীতে গত বৃহস্পতিবার জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ছুরিকাঘাতে তাঁর কিশোর ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। আহত হন স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও ক্ষোভ জানায়।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী