হোম > জাতীয়

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার আব্দুস সালাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালাম। আগামী তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২) মোহাম্মদ আলমগীর হকের সই করা এক প্রজ্ঞাপনে আজ শনিবার এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩’-এর ধারা ১০(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আব্দুস সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. রফিকুল কবির এবং ট্রেজারার হয়েছেন ডা. তৌফিক মো. মোশাররফ হোসেন (রানা)।

বোর্ডের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক মো. শহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঞা, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. ফরিদুল ইসলাম, এ বি এম জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জসিম আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, ড. শেখ তৌহিদুল ইসলাম এবং এস এম মাহিদুল ইসলাম সজীব।

প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজিং বোর্ডের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। আর চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. আব্দুস সালামের নিয়োগ কার্যকর হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছর।

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বর্ণাঢ্য আয়োজনে সংগীত দিবস উদ্‌যাপন করবে শিল্পকলা একাডেমি

প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা

আওয়ামী লীগ একটি ‘মাফিয়া সংগঠন’: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা জোরদারে জাতিসংঘের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার ও চীনের বিনিয়োগে জোর

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম