হোম > জাতীয়

সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন

আজকের পত্রিকা ডেস্ক­

ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমেদ বলেন, নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় ফেরাতে পল্লি বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

তিনি জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমেদ—

  • মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ)
  • মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ
  • মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ)
  • (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪
  • পিজি পথে রয়েছে: ৫০৪

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক