হোম > জাতীয়

গাজীপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির দুজন নেতাকে গাজীপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সরকার জিয়াকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের এক বছরের চুক্তিতে তাঁদের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।