হোম > জাতীয়

শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবিধানের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে রোববার এই পর্যবেক্ষণ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ।

হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ ও জনসভা করার অধিকার রয়েছে। মানুষের জীবন সবচেয়ে দামি সম্পদ। মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেখানে কঠিনভাবে প্রয়োজন, কেবল সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোর্স ব্যবহার করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের মর্যাদা ও সম্মান রক্ষা করতে হবে এবং সবার মানবাধিকার সমুন্নত রাখতে হবে।

আদালত বলেন, কেউ আইন লঙ্ঘন করলে আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট, টিয়ার শেল ও তারপরে প্রাণঘাতী গুলি ব্যবহার করতে পারে। যদি কোনো লঙ্ঘন না ঘটে বা কোনো দাঙ্গা না হয়, তবে কোনো প্রাণঘাতী গুলি (লাইভ বুলেট) ব্যবহার করা যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের মৌলিক দিক ও নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের কাজ করা অপরিহার্য।

হাইকোর্ট আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো প্রকার বৈষম্য করতে পারবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের বাধ্যবাধকতা মানতে হবে এবং ব্যর্থতার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো  শান্তিপূর্ণ সমাবেশ বেআইনিতে (সহিংস, দাঙ্গা) পরিণত হলে পুলিশকে সংবিধান, ফৌজদারি কার্যনবিধির ১২৭-১৩২, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) এর ১৫৩, ১৫৪, ১৫৫, ১৫৬, ১৫৭ এবং দণ্ডবিধির ৯৬-১০৬ পর্যগন্ত অনুসরণ করতে হবে।

উচ্চ আদালত বলেন, একটি গণতান্ত্রিক দেশে এটা প্রয়োজনীয় যে, পুলিশ আইনের চারটি কর্নার (সংবিধান, পিআরবি, সিআরপিসি ও দণ্ডবিধি) অনুসারে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে সংবিধানে জনগণের দেওয়া অধিকার অনুসারে।

সংসদীয় দলের সভা: প্রতিমন্ত্রীর বক্তব্যে বিব্রত সরকার

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: জামায়াতের এমপি সালাহ উদ্দিন

বগুড়া ও শেরপুরে নির্বাচনী দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না—সদস্যদের আনসার মহাপরিচালক

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ক্ষোভ-হতাশা

মানবতাবিরোধী অপরাধ: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

৫ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি ২৬ এপ্রিল

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

একাত্তর, নব্বই ও চব্বিশের তিন ট্রফিই বিএনপির ঘরে: প্রতিমন্ত্রী শাহে আলম

সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপি প্রতিনিধিকে স্পিকার