বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই তারিখের পর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (০১ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের পর গেজেটভুক্তির জন্য নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আবেদন করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া জানতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর ও প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।