হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন আগামী ৩০ মার্চ ধার্য করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এই দিন ধার্য করেন।

এর আগে ২ মার্চ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। আর আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাঁদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানির সময় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২৩ জনকে হত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল।

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সংসদে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পুরুষ গড়ে ৪৮ সেকেন্ড ও নারী ৫৮ সেকেন্ড পাবেন

চট্টগ্রাম-২: সন্ধ্যা ৭টায় শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর

কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী

খাদ্যপণ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল থাকে না: সংসদে জামায়াতের এমপি সাবিকুন্নাহার

মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

খেলতে, বাড়িতে ও ওমরাহ পালনে গিয়ে নিখোঁজ, ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭৯ কর্মকর্তা