হোম > জাতীয়

র‍্যাব, এটিইউ ও ডিএমপি যৌথ টহলে নামছে ঢাকায়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বাহারুল আলম। ছবি: আজকের পত্রিকা

ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র‍্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে টহল করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

রাজধানীর বনশ্রীর রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র‍্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। এভাবে দেখি উন্নতি হয় কি না, নইলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’

পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’-বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশপ্রধান।

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা জোরদারে জাতিসংঘের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার ও চীনের বিনিয়োগে জোর

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম

মেলা বন্ধ করা হয়েছে, আয়োজকদের খুঁজছে পুলিশ—আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে ববি হাজ্জাজ

গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট

নিজের নামে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে সচিবকে প্রতিমন্ত্রী শাহে আলমের চিঠি

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী