হোম > জাতীয়

বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার  বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই আদেশ দেন। 

একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।  

বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। 

এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আর আন্দোলনের অংশ হিসেবে তাঁরা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছেন। অপরদিকে বুয়েটে ছাত্র রাজনীতি চালু করতে রোববার প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ

জাকাত অর্থনীতি চালু করে সুদের কবর রচনা করতে হবে: সংসদে জামায়াতের এমপি

পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ