হোম > জাতীয়

রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব ফিরে পেলেন সরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. সরওয়ার আলম। ছবি: সংগৃহীত

তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। এক বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরওয়ারকে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব পদে নিয়োগ পান সরওয়ার আলম। অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে কাউকেই আর দায়িত্বে রাখেনি মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের উপ-প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে

সংসদ অধিবেশনের শেষ দিকে জামায়াতের ওয়াকআউট

বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নামে বাজেটে বরাদ্দ দাবি

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ