হোম > জাতীয়

আকাশসীমা আংশিক চালু, সীমিত সূচিতে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর সীমিত ফ্লাইট সূচি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস। একই সঙ্গে ধাপে ধাপে তাদের পুরো নেটওয়ার্ক পুনরায় চালুর প্রস্তুতিও নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনটি।

এক বিবৃতিতে এমিরেটস জানিয়েছে, আঞ্চলিক আকাশসীমা আংশিক উন্মুক্ত হওয়ার পর তারা সীমিত ফ্লাইট শিডিউল অনুযায়ী অপারেশন পরিচালনা করছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাদের নেটওয়ার্ক শতভাগ চালু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। যদিও এটি সংশ্লিষ্ট আকাশসীমার প্রাপ্যতা এবং সব ধরনের অপারেশনাল শর্ত পূরণের ওপর নির্ভর করবে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের কার্যক্রম পরিচালনায় নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

অপারেশনাল হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ৫ মার্চ এমিরেটস দুবাই থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ৩০ হাজার যাত্রী পরিবহন করেছে। এ ছাড়া ৭ মার্চের মধ্যে এয়ারলাইনটি তাদের রুট নেটওয়ার্কের প্রায় ৬০ শতাংশ পুনরায় চালু করে ৮৩টি গন্তব্যে প্রতিদিন ১০৬টি রিটার্ন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।

এদিকে উচ্চ চাহিদাসম্পন্ন কয়েকটি বাজারে ফ্লাইট পরিচালনা বাড়িয়েছে এমিরেটস। যুক্তরাজ্যে পাঁচটি বিমানবন্দরে প্রতিদিন ১১টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। একইভাবে ভারতে সক্ষমতা বাড়িয়ে দেশটির নয়টি গন্তব্যে দৈনিক ২২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও বর্তমানে এমিরেটস তাদের সাতটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে, যাতে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আকাশপথের সংযোগ বজায় থাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যাত্রীরা বর্তমানে সক্রিয় নেটওয়ার্ক ও ফ্লাইট সূচি দেখে বুকিং করতে পারবেন। আগে বুকিং করা গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপাতত নিশ্চিত বুকিং ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এয়ারলাইনটি।

এমিরেটস জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তাদের অপারেশন সমন্বয় করছে। সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের এমিরেটসের ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বোয়ালমারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ঢাকার সঙ্গে যুক্ত হল পূর্বাচলের রূপগঞ্জ ও কালীগঞ্জ অংশ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

জ্বালানি সংকট সমাধানে কমিটিতে বিরোধী দলের যাঁরা

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না: সেনাপ্রধান