হোম > জাতীয়

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ দ্বিগুণ করল সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ ১ বছরের পরিবর্তে বাড়িয়ে ২ বছর করেছে সরকার।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। নতুন এই নিয়ম ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত মেনে চলার কথা বলা হয়েছে-

ফি জমাদান: ২ বছরের লাইসেন্স ফি এবং ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে এইচএসএম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পরিবেশ ছাড়পত্র: নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র আবশ্যিকভাবে নিতে হবে।

নারকোটিক লাইসেন্স: যে সমস্ত প্রতিষ্ঠান নারকোটিক বা মাদকদ্রব্য ব্যবহার করে, নতুন লাইসেন্স পাওয়ার পর তাদের অবশ্যই নারকোটিক লাইসেন্স সংগ্রহ করতে হবে।

নিয়মিত তদারকি: পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।

এ ছাড়া অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। পরিদর্শনে কোনো অনিয়ম বা ব্যত্যয় পাওয়া গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল

যুক্তরাষ্ট্র-সৌদিসহ সব দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলো জনসম্মুখে আনা দরকার: দিলারা চৌধুরী

সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে জাতীয় টাস্কফোর্স

প্রবাসীদের টাকা ও জীবনের সুরক্ষার জন্যই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক

এস এম সুলতান পৃথিবীতে একজন অনন্য চিত্রশিল্পী: সংস্কৃতিমন্ত্রী