হোম > জাতীয়

কাতারে প্রবাসী বাংলাদেশিদের ঈদের নামাজ নিকটস্থ মসজিদে আদায়ের আহ্বান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

কাতার প্রবাসী বাংলাদেশিদের এবার ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদে আদায় করার জন্য আহ্বান জানিয়েছে দোহায় বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, এ বছরের ঈদুল ফিতরের নামাজ সকলকে মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে। কাতার সরকারের সিদ্ধান্ত এবং নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছে না।’

‘এমতাবস্থায়, কাতারে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকদেরকে কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে সকলকে তাদের নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে আগাম ঈদের শুভেচ্ছাও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের ঈদ যেন নিরাপদ ও আনন্দময় হয়—সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বড় জমায়েত এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে করে সম্ভাব্য ঝুঁকি কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩