হোম > জাতীয়

রাষ্ট্রপতি কে হবেন—এই প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা সময় হলেই জানা যাবে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপতি কে হবেন, তা সময় হলেই জানতে পারবেন।’

আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকেরা মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে। তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন?

জবাবে বিএনপির অন্যতম শীর্ষ এই নীতিনির্ধারক বলেন, ‘রাষ্ট্রপতির কথাটা জোর দিয়ে কিছু বলা যাবে না। অপেক্ষা করেন, সময় হলেই জানতে পারবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ জিহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবাইদুল ইসলাম। স্বাগত বক্তা ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোস্তাক খান।

লুটপাট-অর্থ পাচারের কারণে দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

দেশে ফিরেছেন স্পিকার

আজ-কালের মধ্যে পদত্যাগ

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবারই পদত্যাগ করতে পারেন: রয়টার্স

সেনানিবাসে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলি করে হত্যা করা হয় জেনারেল মঞ্জুরকে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি ৩৯ নাগরিকের

মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করতে স্মারকলিপি

তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করল মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদি