হোম > জাতীয়

প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন চট্টগ্রাম ও কক্সবাজারে

বাসস, ঢাকা  

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সময় কক্সবাজার জেলাও সফর করবেন তিনি। আজ রোববার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গতকাল শনিবার বিকেলে এই তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।

বেলা দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী, যাচ্ছেন হেলিকপ্টারে

বাবুনগরে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে হেফাজতের যে শীর্ষ নেতারা থাকছেন

পার্টনার প্রকল্প: কৃষক কার্ড কার্যক্রমে ধীরগতি ৩ সংকটে

জ্বালানি আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ সুবিধা নেই: জ্বালানি মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন

জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রোমে ২৮ ঘণ্টার বেশি সময় আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা

আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

হাসিনা কার্ড খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটি একসঙ্গে চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ