হোম > অপরাধ

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আটক ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছেন সেনাসদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিরুনি অভিযান চালিয়ে সেনাসদস্যরা ছয়জনকে আটক করেন। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। অপর দুজন তথ্য দিয়ে সহায়তা করেছেন। 

আটক ব্যক্তিরা হচ্ছেন মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) এবং মো. হোসেন (৩৯)। মো. বাবুল প্রকাশ এ ঘটনায় অর্থের জোগানদাতা। 

তানজিমকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দেন তাঁরা। আটকদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়িচালক মো. আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মো. আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মো. জিয়াবুল করিম ও মো. হোসেন ওই ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্যদের আটক করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। 

আটক ছয়জনকে চকরিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে