হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ আজ দেশে ফিরছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

নিহত দিপালী। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি কর্মী দিপালীর মরদেহ আজ বৃহস্পতিবার রাতে দেশে পৌঁছাবে। তাঁর মরদেহ বহনকারী ফ্লাইটটি রাত ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে নিহত কর্মীর মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় দিপালী নিহত হন। তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

আইন কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের বার্তা

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মাসুদ উদ্দিন, এক দিনের জিজ্ঞাসাবাদ

বাংলা একাডেমি ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা, পাচ্ছেন যাঁরা

১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব, ব্যয় হবে ১২২ কোটি

নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির

এনআইডি ও ব্যাংক তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

রেললাইন ঘেঁষে কোরবানির পশুর হাট নয়: রেল মন্ত্রণালয়

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরায় পর্যায়ক্রমে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত

৭ জুন বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন, পেশ করা হবে বাজেট