হোম > জাতীয়

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ধর্মমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি হন।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সরকারি আদেশে পাওয়া তথ্য অনুযায়ী, ধর্মমন্ত্রীর আগামী ৮ আগস্ট বা এর আশপাশে কোনো দিনে দেশে ফেরার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী মাহফুজা হোসাইন।

এদিকে মন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।