হোম > জাতীয়

চাকরি ফেরতের পর এবার পদোন্নতি পেলেন পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া। ছবি: সংগৃহীত

বরখাস্তের প্রায় দেড় দশক পর পদোন্নতি পেলেন মো. কোহিনূর মিয়া। তাঁকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ৯ মার্চ তাঁর বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেয় সরকার।

২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় তিনি ঢাকা মহানগর পুলিশের পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। দুটি বিভাগীয় মামলায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তবে একই অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত তাঁকে নির্দোষ গণ্য করে খালাস দেন। পরে তাঁর গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেন। এর ফলে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর বরখাস্তকাল চাকরিকাল হিসেবে গণ্য হবে। তিনি বিধিমোতাবেক বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রসিকিউশনে, শেখ হাসিনাসহ আসামি ৪১

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলাদাভাবে উদ্‌যাপিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার