হোম > জাতীয়

ভ্রাম্যমাণ রেল জাদুঘর ও ৪৬ লোকোমোটিভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর, ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালিভাবে কমলাপুর রেলস্টেশনের রেল জাদুঘর ও ৪৬টি লোকোমোটিভের উদ্বোধন ঘোষণা করেন।

এই ভ্রাম্যমাণ রেল জাদুঘর সারা দেশের রেলপথে  ঘুরবে। বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ আর ইতিহাস সমন্বয়ে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। তা ছাড়া জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ব্রডগেজ কোচের জাদুঘরটি পশ্চিমাঞ্চল এবং মিটারগেজের জাদুঘরটি পূর্বাঞ্চলে ঈদের পরে প্রদর্শন করা হবে। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য এটি উন্মুক্ত থাকবে।

তা ছাড়া, ইঞ্জিনের সংকটে ধুঁকতে থাকা রেলে যোগ হলো নতুন ৪৬টি ইঞ্জিন। রেলওয়ের বহরে থাকা ২৬৩টি লোকোমোটিভের (ইঞ্জিন) ৭৩ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি, অর্থাৎ আয়ুষ্কাল শেষ হয়েছে। সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ও ৩০টি মিটারগেজ ইঞ্জিন কিনছে রেল। এর মধ্যে ব্রডগেজ ইঞ্জিনের ১৬টি দেশে এসেছে। ব্রডগেজ ইঞ্জিনগুলোর পরীক্ষামূলক চলাচল শেষ হয়েছে। এসব ইঞ্জিন ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আর মিটারগেজ লোকোমোটিভগুলো অক্টোবর থেকেই চলছে।

ঈদুল ফিতর: প্রস্তুত সুন্দরবনের পর্যটন

ঈদের বাজার: পরিবারের সদস্যদের খুশিই তাঁদের ঈদের আনন্দ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগতে পারে ১২ ঘণ্টা

ট্রেন দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসি–এসপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩৮৪ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, প্রকাশ্যে বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার-হত্যাকাণ্ড

২০ দিনে ঢাকা থেকে ৬১৪ ফ্লাইট বাতিল, বাড়ছে যাত্রী দুর্ভোগ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল

নীলসাগর ট্রেন দুর্ঘটনায় আহত ৬৬, রেলের তদন্ত কমিটি

শিশু ধর্ষণের ঘটনায় এমজেএফের নিন্দা

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী