হোম > জাতীয়

জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে এনসিপি: ইশরাক হোসেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইশরাক হোসেন। ফাইল ছবি

এনসিপির বিরুদ্ধে জুলাই শহীদদের কবর পাকা করার টাকা মেরে দেওয়ার অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তাঁদের রাজনীতির “র” পর্যন্ত থাকবে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে মাতুয়াইল গিয়েছিলাম। সেখানে ১৭ জন শহীদের কবর রয়েছে। তাঁদের কবরের এখন ভঙ্গুর দশা। অথচ অন্তর্বর্তী সরকার তাঁদের প্রতিটি কবর পাকা করার জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ করেছিল। কিন্তু ২০-৩০ হাজার টাকা দিয়ে কবরগুলো করা হয়েছে। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে, সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি, তাহলে তাদের রাজনীতি থাকবে?’

ইশরাক বলেন, ‘তারা যে জুলাই ফাউন্ডেশন করেছিল, সেটার কোনো হিসাব দিয়েছে? সেগুলোর অডিট করলে তাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু তাদের সহযোদ্ধা মনে করি, গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের অবদান রয়েছে, তাদেরও রাজনীতি করা উচিত। সে জন্য আমরা কাদা-ছোড়াছুড়ি করি না।’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষমতার লোভে লালায়িত হয়ে অন্তর্বর্তী সরকারের সময় তারা যে ক্ষমতা ভোগ করেছে, আজ তা হারিয়ে তারা পাগল হয়ে গেছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা আমাদের হেয় প্রতিপন্ন করা যায় কি না, সে জন্য প্রয়োজনে দেশের সম্মানকেও নষ্ট করতে তারা রাজি।’

এনসিপির বিরুদ্ধে জুলাই শহীদদের কবর পাকা করার টাকা মেরে দেওয়ার অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিদেশি বিভিন্ন কূটনীতিক ছিলেন। অনুষ্ঠানটা ছিল জুলাই যোদ্ধাদের সম্মান ও অভ্যর্থনা দেওয়ার। কিছু ব্যক্তি সেই অনুষ্ঠান ন্যক্কারজনকভাবে নস্যাৎ করার জন্য গোলযোগ সৃষ্টি ও মব কালচার শুরু করে। এনসিপির এক নেতার কিছু অনুসারী সেখানে গোলযোগ সৃষ্টি করেন। এতে দেশের অপূরণীয় সুনাম ক্ষুণ্ন হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১৪ হাজারের কিছু বেশি জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে। কিন্তু সংখ্যাটি ৩০ হাজারের বেশি হবে। শুধু বিএনপি পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্ত করেনি। এটা একটা অপরাধ করে গিয়েছে তারা।

অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। এ ছাড়া সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, মমতাজ আলো প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

৩ মন্ত্রণালয় ও ১ বিভাগে নতুন সচিব

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

আনসার-ভিডিপির জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

‘পেটাও না কেন, মারো না কেন ওদের’—ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও

শিকল ভাঙার লক্ষ্য কেবল স্বৈরাচারের পতন নয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ২০ আগস্ট

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসির হাতে, শিগগিরই তফসিল