সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে ২৩টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬২টি ফ্লাইটের সূচি প্রভাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।
বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালামএয়ারের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট রয়েছে।
ফ্লাইট ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে সরাসরি ও ট্রানজিট—উভয় ধরনের ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হয়েছে।
ফ্লাইট বাতিল, স্থগিত বা সময়সূচি পরিবর্তনের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে সৌদি আরবগামী এবং সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন।
পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।
আরও পড়ুন: