হোম > জাতীয়

ডেসটিনির হারুনের জামিনের মেয়াদ বাড়ল ১ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের মামলায় ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।

গত বছরের ১২ মে বিচারিক আদালত ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করেন। এর মধ্যে হারুন-অর-রশীদকে চার বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হারুন আপিল করলে গত বছরের ৩০ আগস্ট ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে দুদক আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেন। এরপর তিনি জামিনে মুক্তি পান।

সম্প্রতি জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের হাইকোর্টে আবেদন করেন হারুন-অর-রশীদ। শুনানি শেষে আজ জামিনের মেয়াদ বাড়িয়ে দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ধার্য করেন হাইকোর্ট। হারুনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিন জেলায় নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা, বছরে মোট উৎপাদনের লক্ষ্য ২৭ লাখ টন

সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট ডিসেম্বরেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

আন্তসরকারি রেল বৈঠকে প্রস্তাব: বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার

টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ

সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির