হোম > জাতীয়

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিল মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি

বাসস, কুয়ালালামপুর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার কুয়ালালামপুরে ইউকেএম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

আজ বুধবার কুয়ালালামপুরে অবস্থিত ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এই সম্মাননা তুলে দেন অধ্যাপক ইউনূসের হাতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অসামান্য ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্য দেন, যেখানে তিনি তাঁর সামাজিক ব্যবসার দর্শন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

সকালে অধ্যাপক ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে সম্মান জানাতে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন। এটি অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কাজের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

নারীর নিরাপদ কর্মপরিবেশের বরাদ্দ কমেছে ১২ শতাংশ

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে: তিতাস

ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য

গায়েহলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন বন্ধ করতে বললেন বিএনপির এমপি

জিয়াউলের মামলায় প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন­—বললেন চিফ প্রসিকিউটর

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

সেনার পর এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়

শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন—সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার