হোম > জাতীয়

বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের প্রণোদনায় নীতিমালা অনুমোদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে সহায়তা করা বাংলাদেশিদের প্রণোদনা দিতে একটি নীতিমালা অনুমোদন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬-এর ‍অনুমোদন দেওয়া হয়।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর সংশোধন করা প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে: খলিলুর রহমান

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা

সংবিধান ও কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে: ডেপুটি স্পিকার

নিজ খরচে ইকোনমিক ক্লাসে সরকারি কাজে থাইল্যান্ডে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বাড়ছে না বিদ্যুতের দাম

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

বিদ্যুতের আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত ফিরছে আগের দামে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ