হোম > জাতীয়

আরাফাত রহমান কোকো ছিলেন তরুণ সমাজের আদর্শ: ফকির মাহবুব আনাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ফকির মাহবুব আনাম। ছবি: আজকের পত্রিকা

প্রয়াত আরাফাত রহমান কোকো তরুণদের ক্রীড়া ও মানবিক আদর্শের প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন তরুণ সমাজের জন্য আদর্শ। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও মানবিক কাজে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে গর্বের আসনে রয়েছে, তার ভিত্তি রচনায় আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা পালন করেছেন জাতি তা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী বলেন, কোকোর দেখানো পথ অনুসরণ করে দেশের তরুণদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।