হোম > জাতীয়

ব্যক্তির অপরাধের জন্য দলের বিরুদ্ধে আঙুল তোলা ঠিক নয়: হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি: সংগৃহীত

ব্যক্তির অপরাধের জন্য দলের বিরুদ্ধে আঙুল তোলা ঠিক নয় বলে মনে করেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, ‘কোনো অপরাধীর জন্য কোনো সংগঠন বা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল দেখানো ঠিক হবে না।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাসান আরিফ বলেন, ‘কোনো একজন ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন, তাঁর জন্য সেই ব্যক্তিই দায়ী হবেন। তাঁর সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয় বা অন্য কিছু সামনে আসবে না। আইন অনুযায়ী তাঁর যে সাজা হওয়া দরকার, তাঁকে সেটা ভোগ করতে হবে।’

চিন্ময় কৃষ্ণের বিষয়ে তিনি বলেন, ‘যে সংগঠনের সঙ্গে তাঁর (চিন্ময় কৃষ্ণ) সম্পৃক্ততার কথা বলা হয়েছে, সেই সংগঠন তাঁকে অস্বীকার করেছে। তারা এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে। ঢাকায় তাদের সংগঠনের প্রধানদের সঙ্গে আমার মতবিনিময়ও হয়েছে।’

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘৫ আগস্টের পর থেকে শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সেই ধারা ব্যাহত হয় ধর্মের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। আমি শপথ নেওয়ার সময় ক্লিন সিটির কথা বলেছিলাম। ক্লিন সিটি মানে নালা নর্দমা পরিষ্কারের কথা বলিনি সেদিন। আমি বলতে চেয়েছি, চট্টগ্রাম শহর হবে সবার জন্য নিরাপদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে নিরাপদে থাকবে। এখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, হানাহানি থাকবে না। অত্যন্ত দুঃখ লেগেছে গতকাল (মঙ্গলবার) আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে। আমি তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তাকে অত্যন্ত বর্বরভাবে, মধ্যযুগীয় কায়দায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কাজেই আমি মনে করি ধর্ম বা বর্ণের নাম দিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে সেটা যেই হোক না কেন, তাঁকে সর্বোচ্চ শাস্তি দিতেই হবে।’

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ উপস্থিত ছিলেন।

হানিট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী

২৭তম বিসিএস: বঞ্চিত আরও ৭৮ জনকে নিয়োগ