হোম > জাতীয়

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

আজকের পত্রিকা ডেস্ক­

ভিডিপি দিবসে বক্তব্য দেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে ‘ভিডিপি দিবস’ উদ্‌যাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি ভিডিপির গৌরবময় ইতিহাস, বর্তমান অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনার সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন।

মহাপরিচালক বলেন, গ্রাম ও নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ভিডিপি আজ প্রায় ৬০ লাখ সদস্যের এক বিশাল স্বেচ্ছাসেবী বাহিনীতে পরিণত হয়েছে। তিনি ভিডিপির সব সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানান।

ভিডিপিকে গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা আইন প্রয়োগে সহায়তা, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ভিডিপি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাহিনীর ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরেন মহাপরিচালক। তিনি জানান, আধুনিক কর্মমুখী প্রশিক্ষণ ও আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ ঋণ সুবিধায় ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় ভিডিপি সদস্যরা কৃষি, মৎস্য, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন।

ভিডিপি দিবসে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

ভিডিপি মহাপরিচালক আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, বিটাক ও সহজ ডটকমের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে ভিডিপি ও টিডিপি সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক জানান, বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন’ প্রকল্প ইতিমধ্যে দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যা ভবিষ্যতে দেশব্যাপী ইতিবাচক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।

ভিডিপি সদস্যদের পেশাদারত্ব ও দক্ষতা বাড়াতে নেওয়া সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, সব সদস্যকে আধুনিক ডিজিটাল ডেটাবেইস AVMIS-এর আওতায় আনা হয়েছে। এর ফলে স্বচ্ছতা নিশ্চিত করে যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব প্রদান সহজ হয়েছে।

শান্তির প্রতীক পায়রা ওড়ানো, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ হয়। উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভিডিপির যাত্রা শুরু হয়।

উৎসবমুখর এই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকেরাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল