হোম > জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক মেহেদী হাসান পলাশ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে সাংবাদিক মেহেদী হাসান পলাশকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। ঢাকায় ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্বে আছেন তিনি।