দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন গণনা কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা দেন।
সিইসি জানান, ভোট গণনা শেষ হওয়া মাত্রই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।