হোম > জাতীয়

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সরকারি সফরে গতকাল বুধবার রাতে ঢাকায় এসেছেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের মন্ত্রীকে স্বাগত জানান। দেশটির হাইকমিশনার ইমরান হায়দার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনের এই সফরে তিনি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

পাকিস্তানের মন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

স্বাক্ষরেই থমকে আছে সংস্কার

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন