হোম > জাতীয়

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘরমুখী মানুষের চাপ, তিলধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ট্রেনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে ঠাঁই না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে উঠেছেন ছাদে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘরমুখী মানুষের চাপ অনেক বেড়েছে। তিলধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদেও। বৃষ্টি উপেক্ষা করে পলিথিন মুড়িয়ে গাদাগাদি করে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে।

আজ বুধবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে ময়মনসিংহগামী বলাকা ও কমিউটার এক্সপ্রেস ট্রেনে এ চিত্র দেখা গেছে। জীবনের মায়া তুচ্ছ করে ট্রেনের ইঞ্জিনের ছাদ, বগির ভেতর, দুই বগির মাঝখানে, বগির ছাদ—সব জায়গায় ছিল মানুষ আর মানুষ।

ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার গাজীপুরের সব শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সকালের দিকে রেলস্টেশনে প্রচুর যাত্রীর চাপ লক্ষ করা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুটি ট্রেন স্টেশনে আসার আগেই হাজার হাজার যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান নেন। ট্রেন দুটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় যাত্রীতে পূর্ণ হয়ে। ট্রেনটি স্টেশনে থামতেই যে যার মতো জীবনের ঝুঁকি নিয়ে উঠতে শুরু করেন। ইঞ্জিন, দুই বগির মাঝখানে দরজার হাতলে সব জায়গায় ছিল মানুষ আর মানুষ। এরপরও অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেননি।

জামালপুরের যাত্রী রোকসানা আমিন জানান, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসেছিলেন। টিকিট সংগ্রহ করলেও ভিড়ের কারণে ট্রেনে ওঠা সম্ভব হয়নি। তাই এখন বিকল্প পথে যাওয়ার চিন্তা করছেন।

ময়মনসিংহের যাত্রী আব্দুল হামিদ জানান, তিনি একটি কারখানায় চাকরি করেন। বাসে ভাড়া অনেক বেশি। টাকা বাঁচাতে ময়মনসিংহ যেতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেনটিতে ভিড় অনেক বেশি থাকায় তাঁর পক্ষে ট্রেনে ওঠা সম্ভব হয়নি।

স্টেশনে অপেক্ষমাণ অন্য যাত্রীরা জানান, প্রতি ঈদে কয়েক গুণ যাত্রীর চাপ বেড়ে যায়। অনেক ক্ষেত্রে সুবিধামতো বাসও পাওয়া যায় না। সড়কপথে যেতে সময় লাগে কয়েক গুণ বেশি। নিরাপদ যাত্রার জন্য অনেকেই বেছে নেন রেলপথ। কিন্তু ট্রেনেও থাকে না তিলধারণের ঠাঁই।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. মাহামুদুল হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ট্রেনগুলোয় যাত্রীর চাপ বহু গুণ বেড়ে গেছে। গতকালও একই চিত্র ছিল। ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন ও বলাকা ট্রেন ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে যথাসময়ে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে গেছে।

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্যমূল্য পান, সে জন্য নজরদারি থাকবে: বাণিজ্যমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সবকিছু মিলিয়ে ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: শেখ রবিউল আলম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্ত হলো উন্নত স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিস্টেম

ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি ভাড়া আদায়: যাত্রী কল্যাণ সমিতি

উত্তরের পথে চরম দুর্ভোগ, হাঁটার গতিতে চলছে যানবাহন

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মাঠপর্যায়ে নিবিড় তদারকির নির্দেশ

সড়কে দরিদ্রদের মৃত্যুর মিছিল, অতিরিক্ত ভাড়া আদায়কেই দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী