হোম > জাতীয়

রাখাইনে দুই বছর জিম্মি, নদী সাঁতরে টেকনাফে এসে আটক মিয়ানমার জান্তা বাহিনীর ৩ সদস্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বিজিবির হাতে আটক মিয়ানমারের সরকারি বাহিনীর তিন সদস্য। ছবি: বিজিবি

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে দুইজন জান্তা পুলিশ সদস্য, একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে। পরে তাঁদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে দীর্ঘদিন জিম্মি অবস্থা থেকে তাঁরা পালিয়ে এসেছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিজিবির বরাত দিয়ে তিনি জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সহায়তায় সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিনজন। সীমান্তে দায়িত্ব পালনরত টেকনাফ ২ বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।

আটককৃতরা হলেন, বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। এর মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে আটক ছিলেন। সম্প্রতি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাঁদের কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা ও ছাড় দেওয়ার পরিকল্পনা সরকারের

কারিগরি ত্রুটিতে সরবরাহে বিঘ্ন, দেশে বেড়েছে গ্যাসসংকট

মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ