হোম > জাতীয়

দেশে ট্রায়ালের অনুমোদন পেল ভারতীয় কোভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস প্রতিরোধে ভারতের নিজস্ব উদ্ভাবিত কোভ্যাকসিনকে ট্রায়ালের অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এই অনুমোদন দিয়েছে। 

মঙ্গলবার সকালে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগেই কোভ্যাকসিন টিকা দেশে ট্রায়ালের অনুমোদন চেয়েছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা অনুমোদন করেছি। ফলে এই টিকা ট্রায়ালে আর কোনো বাধা নেই।’

জানা গেছে, করোনা মোকাবিলায় ভারতের নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে তৈরি টিকার ট্রায়ালের জন্য কয়েক মাস আগে বিএমআরসিতে আবেদন করেছিল আইসিডিডিআরবি। প্রতিষ্ঠানটির বিজ্ঞানী কে. জামান এই ট্রায়ালের প্রধান গবেষক। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ভারতের তেলেঙ্গানা রাজ্যভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এ টিকার উদ্ভাবক।

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল