হোম > জাতীয়

হাসিনার বিরুদ্ধে গুম, নির্যাতনের অভিযোগ সাবেক যুবদল নেতার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ কয়েকজনের বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা মো. মশিউর রহমান মামুন আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দেন।

অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামও রয়েছে। তবে অভিযোগে উল্লেখ করা সবার নাম প্রকাশ করেননি মশিউর রহমান মামুন।

অভিযোগ জমা দেওয়ার পর মামুন সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নিয়ে যান। এরপর টানা ছয় মাস তাঁকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে গোপন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়। ওই বছরের ২৩ আগস্ট তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে দুই দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর প্রায় দুই বছর কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

মামুন জানান, বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ: বিবৃতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বাড়ল

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ

অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি