হোম > জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ফাইল ছবি

গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

আজ সোমবার মামুন খালেদকে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে গুম-খুন, আয়নাঘর এবং বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, তার অনেকগুলোর সঙ্গে মামুন খালেদ জড়িত। সে কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁকে গত ২৫ মার্চ আটক করে ডিবি। পরে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখাতে গত ২৯ মার্চ আবেদন করে প্রসিকিউশন। আবেদনের পর ওই দিন ট্রাইব্যুনাল তাঁকে হাজির করতে নির্দেশ দেন।

আট জেলা: বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন