হোম > জাতীয়

সংসদ অধিবেশন দেখতে এলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের সোমবারের অধিবেশন সংসদে বসে দেখেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন দেখেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি জানান দেন। সংসদ সদস্যরা তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান।

আজ সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে। ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল।

আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার শিরীন শারমিন সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির কথা সংসদকে জানান। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি সাবেক রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

পরে অন্য একটি ইস্যুতে অনির্ধারিত আলোচনার ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিভৃতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।

সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, এই দেশে একজন স্পিকার ছিলেন। ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। ডেপুটি লিডার অব দ্য অপজিশন ছিলেন। দুইবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। কোনো রাষ্ট্রপতির অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন—এটা বোধ হয় প্রথম। সে জন্য ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে উনি একজন অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন