হোম > জাতীয়

২৫ ক্যাডারের আজ কলম বিরতি

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

আন্তক্যাডার বৈষম্য নিরসনে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান জানিয়েছেন। গতকাল সোমবার আজকের পত্রিকাকে তিনি বলেন, প্রশাসন বাদে অন্য সব ক্যাডারের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করবেন। এখন সরকারি কলেজে ছুটি চলছে, এর বাইরে দেশের সব অফিসে কলমবিরতি কর্মসূচি পালন করা হবে।

১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তাঁরা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

উপসচিবের শতভাগ পদে মেধার ভিত্তিতে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। এ ছাড়া সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে তাঁরা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা পদায়িত হবেন।

আজ কলমবিরতি কর্মসূচি পালনের পর আগামী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব অফিসে স্ব স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ মাদকবিরোধী দিবস: মাদক ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার চিন্তা

জুলাই যোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ শুক্রবার

খেলাপি সংস্কৃতির কারণে ব্যাংকিং খাত পুরো বেহাল: সংসদে রেজা কিবরিয়া

মদ খাইতেও লাইন্সেস লাগে, এটা কোন দেশের আইন জানি না: এমপি শেখ মুজিবুর রহমান

ডিআইজি বিপ্লব তালুকদার সাময়িক বরখাস্ত

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করব: হাসনাত আবদুল্লাহ

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ