হোম > জাতীয়

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণ হবে: তথ্য উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

ঝিনাইদহ পৌর এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি অসম্পূর্ণ অবস্থায় দীর্ঘদিন পড়েছিল এবং এতে নির্মাণ ত্রুটির কারণে সড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সুবিধাজনক স্থানে মুক্তিযুদ্ধের এই বীরের আরেকটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে ভাস্কর্যটি ভাংচুর প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, ভাস্কর্যটি প্রায় ১০ বছর আগে নির্মাণ শুরু হলেও কাজ অসম্পূর্ণ থেকে গেছে। এ ভাস্কর্য দুটো ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এখানে হামিদুর রহমানের যে আবক্ষ মূর্তি আছে তার সঙ্গে তাঁর চেহারার মিল নেই। দ্বিতীয়ত ভাস্কর্যের বেদী অনেক উঁচু হওয়ার কারণে সড়কের ওই মোড়টি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। অভিযোগগুলো সঠিক।

জেলা প্রশাসন থেকে জানান হয়েছে, উনার (বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের) অবয়ব, চেহারা ঠিক রেখে মুক্তিযুদ্ধের সঙ্গে রিলেট করে খুব ভালোভাবে আরেকটা আবক্ষ ভাস্কর্য নির্মাণ করা হবে।

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড কর্তৃক তিন মাস আগে এক ব্যক্তিকে গুম করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কোস্টগার্ড পরিচয়ে তুলে নেওয়া হয়েছে এবং তিন মাস ধরে তাকে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে গুমের শিকার একটা সরকার এমনটি করবে বলে আমি মনে করি না। অনেক সময় কিছু স্বার্থান্বেষী মহল এমন কাজ করে থাকতে পারে। তবুও আমি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর

প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা ও ছাড় দেওয়ার পরিকল্পনা সরকারের

কারিগরি ত্রুটিতে সরবরাহে বিঘ্ন, দেশে বেড়েছে গ্যাসসংকট

মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ