হোম > জাতীয়

চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসারসহ বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।

আজ শনিবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এর অন্যতম লক্ষ্য হলো—উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমানোর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রচার করা, বৈশ্বিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) উন্নয়নের জন্য উন্মুক্ত, ন্যায্য এবং বৈষম্যহীন পরিবেশ সমর্থন করা, এবং এই নতুন ও বিকাশমান প্রযুক্তি মানুষের জন্য উপকারী ও নিরাপদ তা নিশ্চিত করার লক্ষ্যে এআই প্রবিধানগুলো এগিয়ে নেওয়া।

চীনের সবচেয়ে বড় বাণিজ্য নগরী সাংহাইকে সদর দপ্তর করে ১৬ জুলাই আন্তসরকার এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ২৯ দেশকে সদস্য করে বিশ্ব এআই সম্মেলনের উচ্চ পর্যায়ের একটি সভায় এই জোটের ঘোষণা দেয় চীন।

চীনের সঙ্গে এই জোটে প্রাথমিক সদস্যদের মধ্যে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ ‘গ্লোবাল সাউথ’ এর আরও দেশ রয়েছে।

এর আগে ওই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা করতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই তিনি বলেছেন, কোনো ‘একক দেশের’ এই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ থাকতে পারে না।

গ্যাসের দাম বাড়ছে না, জানাল জ্বালানি মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বিমান খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: মন্ত্রী আফরোজা খানম

সরকারের নীতিগত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন

জুলাইয়ের চেতনা মহান মুক্তিযুদ্ধের চেতনারই বর্ধিত প্রবাহ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে গরের বৈঠক: সরকারে আস্থা যুক্তরাষ্ট্রের, বিনিয়োগের ইঙ্গিত

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকেরা

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী