হোম > জাতীয়

৭ কোটি টাকার অবৈধ সম্পদ: এনবিআরের বদরুন নাহার ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।

আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।

এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।

বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।

অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।

মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: জামায়াতের এমপি সালাহ উদ্দিন

বগুড়া ও শেরপুরে নির্বাচনী দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না—সদস্যদের আনসার মহাপরিচালক

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ক্ষোভ-হতাশা

মানবতাবিরোধী অপরাধ: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

৫ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি ২৬ এপ্রিল

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

একাত্তর, নব্বই ও চব্বিশের তিন ট্রফিই বিএনপির ঘরে: প্রতিমন্ত্রী শাহে আলম

সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপি প্রতিনিধিকে স্পিকার

রাষ্ট্রপতি নিজের মতো ভাষণ দিতে পারেননি, ক্ষমতার ভারসাম্য কোথায়—প্রশ্ন রুমিন ফারহানার