হোম > জাতীয়

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট, আদেশ বৃহস্পতিবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ড. ইউনূস। ছবি: সংগৃহীত

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। পরে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করে দেন হাইকোর্ট।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এম কে রহমান বলেন, তারা (অন্তর্বর্তী সরকার) ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী কমিশন হওয়া বাঞ্ছনীয়। আদালত শুনানি শেষে আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

এদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের টিকাদান কার্যক্রমে ব্যর্থতার কারণে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন এবং ড. ইউনূসসহ তাঁর উপদেষ্টাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক রিট করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম রিট আবেদনটি করেন।

টিকা সংগ্রহ ও বিতরণের বর্তমান অবস্থা, টিকা সংগ্রহে বিলম্ব এবং টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার প্রভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের প্রাদুর্ভাব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯৫ বারের মতো পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

কালিমাখচিত পতাকার সম্মান রক্ষায় ওলামা মাশায়েখদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সভা

কালিমাখচিত পতাকা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলেম-ওলামাদের বিবৃতি

হজের প্রাক্‌-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য

হোলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর: ৭ জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা