হোম > জাতীয়

সিলেটে সুরমা নদীর বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাসস  

সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় চাঁদনী ঘাটে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

এ সময় প্রধানমন্ত্রী এর আগে সকালে সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।